রাজধানীর শাহজাহানপুরে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, পুলিশের ধারণা আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:১৯

রাজধানীর শাহজাহানপুরের নিজ বাসা থেকে কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এইচএসসির শিক্ষার্থী অনুপ বালোকে (১৮) উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয় তাকে। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। সে রাজধানীর ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী ছিল। 

তিনি বলেন, উত্তর শাহজাহানপুরের একটি বাড়ির নিচতলার ফ্ল্যাটে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক রতন বালোর ছেলে অনুপ বালো বাসায় ফিলিং ফ্যানের সঙ্গে ঝুলে যায়। পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরটি/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম