খিলগাঁওয়ে ছুরিকাঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:০৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০২

রাজধানীর খিলগাঁওয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবুল হাসেমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টায় এ ঘটনাটি ঘটে।

নিহত নারীর নাম খুকি বেগম (৪৫)। তিনি বাসা বাড়িতে কাজ করতেন। তাদের তিন সন্তান রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু তালেব।

পুলিশ জানায়, সংবাদ পেয়ে নিহত ব্যক্তির স্বজনদের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পোনে ২টার (১৪ সেপ্টম্বর) দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই মো. আবু তালেব বলেন, এ ঘটনায় নিহতের স্বামী রিকশাচালক আবুল হাসেমকে ধারালো অস্ত্রসহ আটক করা হয়েছে। সে বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

তিনি বলেন, আটক আবুল হাসেমের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তদন্তে জানা যাবে। আইনি প্রক্রিয়া চলমান আছে।

/এআরআর/এআইবি/এনএআর/
সম্পর্কিত
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম