‘দুই দেশের প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে সব সমস্যার সমাধান হচ্ছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৭আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২৩:৩৭

ভারতীয় বিদায়ী হাইকমিশনার বিক্রম কুমার দ্বোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে সব সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছে দুই দেশ। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভিন্ন চুক্তির বিষয়ে অগ্রগতি হয়েছে, সমঝোতা স্মারক সই হয়েছে। এ সফর সফল হয়েছে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে ওল্ড ইন্ডিয়া হাউজে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, দুই দেশের প্রধানমন্ত্রীর বিভিন্ন সিদ্ধান্তের ফল উভয় দেশের জনসাধারণ পাবে। করোনা মহামারির কারণে সবকিছুই স্থবির ছিল। তারপরও মহামারি কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, সেই সঙ্গে ভারতও করোনার ভয়াবহতা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে। যেকোনও ধরনের ক্রাইসিস মোকাবেলায় দুই দেশের প্রধানমন্ত্রীর কার্যকরী ভূমিকা প্রশংসনীয়।

আমাদের দুই দেশের সম্পর্ক ৫০ বছরের বেশি সময় পুরনো উল্লেখ করে বিক্রম কুমার দ্বোরাইস্বামী বলেন, ‘করোনায় লকডাউনের কারণে গত দু'বছর সবকিছুই স্থবির ছিল। সাংস্কৃতিক বিভিন্ন বিষয় আদান-প্রদান, বিশেষ করে যুব প্রতিনিধিদের ভারত ট্যুর দুই দেশের যুবসমাজ এবং সংস্কৃতির আদান-প্রদানের অন্যতম বাহক হিসেবে কাজ করছে।’

/আরটি/ইউএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম