ভুল করে অন্য কেন্দ্রে পরীক্ষার্থী, নিজ কেন্দ্রে পৌঁছে দিলো ট্রাফিক পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:১১

ভুল করে অন্য কেন্দ্রে যাওয়া এক এসএসসি পরীক্ষার্থীকে সরকারি গাড়িতে করে সঠিক কেন্দ্রে পৌঁছে দিলো ডেমরা ট্রাফিক পুলিশ। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শ্যামপুরে এ ঘটনা ঘটে।

ডেমরা ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার ইমরান হোসেন মোল্লা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এক পরীক্ষার্থী তার মাসহ ভুল করে শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলে আসে। রোল মিলিয়ে দেখে যে তার কেন্দ্র হলো শ্যামপুর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি-সংলগ্ন বাকচর আদর্শ উচ্চবিদ্যালয়, যা ওই কেন্দ্র থেকে প্রায় আধ ঘণ্টা দূরে অবস্থিত।

পরে পরিস্থিতি ও সময় বিবেচনা করে তাদের দুজনকে আমার সরকারি গাড়িতে করে বাকচর আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় টিআই জিএম মুছা কালিমুল্লা ও সার্জেন্ট ইমরান সর্বাত্মক সহযোগিতা করেন।

যথাসময়ের আগেই পরীক্ষার্থী ও অভিভাবক নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারায় তারা ডেমরা ট্রাফিক পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানান।

/আরটি/এনএআর/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম