রাজধানীর খিলগাঁওয়ে বিষপানে এক ক্ষুদ্র ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তার নাম তরিকুল ইসলাম সোহাগ (৪০)। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকালে তিনি মারা যান।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকাল সোয়া ৫টায় মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, সোহাগের মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
মৃত সোহাগ ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার হাবিবুর রহমানের ছেলে।
মৃতের ভাই বাহাদুর মিয়া জানিয়েছেন,সোহাগ ভ্যানে করে কসমেটিক আইটেম বিক্রি করতেন। তবে কী কারণে তিনি বিষ পান করেছেন, তা জানাতে পারেননি বাহাদুর মিয়া।
তরিকুল ইসলাম সোহাগ বর্তমানে পরিবার নিয়ে খিলগাঁও মেরাদিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি বাসায় থাকতেন। তিনি এক ছেলের পিতা ছিলেন।









