বিদেশিদের নিরাপত্তা ছাড়পত্র-চাকরির ভেরিফিকেশন হবে অনলাইনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৪

অনলাইনে নিরাপত্তা ছাড়পত্র ব্যবস্থা চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘সুরক্ষা সেবা’ বিভাগ। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।  মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সফটওয়্যারটি উদ্বোধন করবেন।

সোমবার (১৯ সেপ্টেম্বর)স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, এ ব্যবস্থার অধীনে বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা ছাড়পত্র দেওয়া, বিদেশে অবৈধভাবে বসবাস করা বাংলাদেশিদের নাগরিকত্ব যাচাই এবং সরকারি চাকরিতে যোগদানের আগে ভেরিফিকেশন কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা হবে। এজন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।

সূত্র আরও জানায়, নিরাপত্তা ছাড়পত্রের জন্য প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন দফতর থেকে সুরক্ষা সেবা বিভাগে অনলাইনে আবেদন আসবে। এরপর সিস্টেম ব্যবহার করে বিভিন্ন এজেন্সির কাছে পাঠাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এজেন্সি অনলাইনেই রিপোর্ট পাঠিয়ে দেবে। রিপোর্ট এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সংশ্লিষ্ট সংস্থার অনুকূলে  অনলাইনেই ছাড়পত্র ইস্যু করবে। এ ব্যবস্থায় নিরাপত্তা ছাড়পত্র প্রদান কার্যক্রম সহজ ও দ্রুত হবে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের জেল কোড যুগোপযোগী করতে আইসিআরসি’র সুপারিশ প্রেরণ 
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম