বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:০৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২১:৫৫

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কার্যনির্বাহী কমিটির (০৪/২০২২) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে ছিল এই আয়োজন। এতে সভাপতিত্ব করেন বিওএ সভাপতি সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সভায় বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছরের ৯ জুন থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত যেসব ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং বর্ষীয়ান ব্যক্তি মারা গেছেন, সভায় তাদের সম্মানে এক মিনিট নীরবতা পালন ও শোক প্রস্তাব গৃহীত হয়।

যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে অনুষ্ঠিত ২২তম কমনওয়েলথ গেমসের সেফ দ্য মিশন ও বিওএ’র সদস্য আব্দুর রকিব মন্টু এবং তুরস্কের কনিয়া শহরে অনুষ্ঠিত পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসের সেফ দ্য মিশন ও বিওএ’র সদস্য ড. সিরাজ উদ্দীন মো. আলমগীর সভায় প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় সেফ দ্য মিশনদ্বয়ের সুপারিশ বাস্তবায়নের নিমিত্তে সর্বোচ্চ সমন্বয়ের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।

আসন্ন এশিয়ান গেমসটি চলতি বছরের ১০-২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী বছর ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত আয়োজনের বিষয়টি সভায় অবহিত করা হয়।

উল্লেখ্য, শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস আয়োজন উপলক্ষে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলকে উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে নির্বাহী চেয়ারম্যান, সৈয়দ শাহেদ রেজাকে ভাইস চেয়ারম্যান করে ২১ সদস্যের একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

সভায় পঞ্চম ইসলামিক সলিডারিটি গেমসে আরচ্যারি দলের রৌপ্য ও ব্রোঞ্জ পদকপ্রাপ্ত খেলোয়াড় এবং ২২তম কমনওয়েলথ গেমসে টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনালে উন্নীত পুরুষ দলকে বিওএ’র সভাপতি আর্থিক পুরস্কার ও ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অলিম্পিক ও ইয়ুথ অলিম্পিকে যোগ্যতা অর্জন করলে বিওএ থেকে আর্থিক পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

/আরটি/আরকে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম