সাকিবের বিষয়ে সময় দিন, দেখছে দুদক: কমিশন সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৪

বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান দুর্নীতি দমন কমিশনের (দুদক) শুভেচ্ছাদূত থাকবেন কি না, বিষয়টি খতিয়ে দেখছে কমিশন। এ বিষয়ে মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন অপেক্ষা করার কথা জানান।

সাকিব আল হাসানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠার পরেও তিনি কমিশনের শুভেচ্ছাদূত থাকছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেন, ‘অভিযোগ এলেই তো সঙ্গে সঙ্গে কোনও কিছু হয় না। একটু সময় দেন। বিষয়টি দুর্নীতি দমন কমিশন দেখছে।’

মাহবুব হোসেন বলেন, ‘তার সঙ্গে দুদকের ২০১৮ সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যে চুক্তিটি হয়েছিল, সেটি ছিল বিনা পারিশ্রমিকে উনি দুদকের হয়ে তথ্যচিত্র তৈরিতে কাজ করবেন। তার সঙ্গে শুধু একবার ২০১৮ সালে যখন দুদকের ১০৬ কমপ্লেইন হটলাইন চালু হয়, তখন একটি তথ্যচিত্র করা হয়েছিল। পরবর্তীতে আমরা আর কোনও তথ্যচিত্র বা কোনও কার্যক্রম করিনি।’

প্রসঙ্গত, সম্প্রতি অনলাইন জুয়াভিত্তিক প্রতিষ্ঠান বেটউইনার এর অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের শুভেচ্ছাদূত হন সাকিব আল হাসান। পরে সমালোচনার মুখে তিনি এই চুক্তি থেতে সরে আসেন। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই শেয়ারে কারসাজির এক তদন্ত রিপোর্টে সাকিব আল হাসানের নামও আসে। শেয়ারের ব্যাপক কারসাজির সঙ্গে জড়িত হিসেবে নাম এসেছে মোনার্ক হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের; যে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ক্রিকেটার সাকিব আল হাসান।

আরও পড়ুন- 

শেয়ার বাজার কারসাজির প্রতিবেদনে ক্রিকেটার সাকিব আল হাসানের নাম

সাকিবের বাবার নাম ভুল, দায় কার?

বেটউইনারের সঙ্গে চুক্তি বাতিল করলেন সাকিব

 

/ইউআই/এফএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম