ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১৮:৫৮

ভারতের নতুন হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বাংলাদেশে এসেছেন। বুধবার (২১ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছেছেন। ভারতীয় হাইকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার মধ্য দিয়ে ভারতীয় নতুন হাইকমিশনারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। তিনি শিগগিরই রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করবেন।

বাংলাদেশে ভারতের ১৮তম হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা সদ্য বিদায়ী বিক্রম কুমার দোরাইস্বামীর স্থলাভিষিক্ত হচ্ছেন।

ঢাকায় আসার আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন প্রণয় কুমার। এর আগে তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। এছাড়া ভারতের পরমাণু কূটনীতিক হিসেবে অ্যাটমিক এনার্জিতেও কাজ করেন প্রণয় কুমার ভার্মা। ১৯৯৪ সালে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার পর ভারতীয় কূটনীতিক হিসেবে প্রণয় কুমার হংকং, সানফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি ও কাঠমান্ডুতেও কাজ করছেন।

২০২০ সালের ৫ অক্টোবর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন শেষে বিক্রম কুমার দোরাইস্বামী চলতি বছরের ১৮ সেপ্টেম্বর ফিরে যান। তিনি যুক্তরাজ্যে ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন।

/আরটি/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম