১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন এয়ারলাইনকে পুরস্কার দিলো মনিটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৯

নিয়মিত আকাশ ভ্রমণকারীদের মতামত জরিপের ভিত্তিতে  দুবাইভিত্তিক এমিরেটস ‘এয়ারলাইন অফ দ্যা ইয়ার ২০২২’ নির্বাচিত হয়েছে। অন্যদিকে ‘বেস্ট ডোমেস্টিক এয়ারলাইন ২০২২’ এর  স্বীকৃতি পেয়েছে দেশের ইউএস-বাংলা এয়ারলাইন্স। কাতার এয়ারওয়েজ এবং এয়ার অ্যারাবিয়া যথাক্রমে সেরা কার্গো এয়ারলাইন এবং সেরা বাজেট এয়ারলাইন পুরস্কার পেয়েছে। প্রায় তিন মাস ধরে নিয়মিত ভ্রমণকারীদের মধ্যে পরিচালিত মতামত জরিপের ভিত্তিতে বাংলাদেশে চলাচলকারী এয়ারলাইনগুলোকে পুরস্কৃত করেছে ভ্রমণ ও এভিয়েশন বিষয়ক পত্রিকা মনিটর।

শুক্রবার রাতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী একটি হোটেলে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিজয়ী এয়ারলাইনগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী এয়ারলাইনগুলোকে তাদের উৎকৃষ্ট সেবার জন্য ১৩টি বিভিন্ন ক্যাটাগরিতে গোল্ড, সিলভার, এবং ব্রোঞ্জ ট্রফি প্রদান করা হয়। এ বছর সর্বাধিক সংখ্যক ৫টি ক্যাটাগরিতে গোল্ড ট্রফি লাভ করেছে এমিরেটস, যার মধ্যে সেরা বিজনেস শ্রেণি, বিজনেস শ্রেণিতে সেরা মিল, সেরা ইনফ্লাইট বিনোদন ব্যবস্থা, সেরা দূরপাল্লার এয়ারলাইন, এবং সেরা এয়ারলাইন।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ক্যাটাগরিতে প্রথমবারের মতো গোল্ড ট্রফি লাভ করেছে। এগুলো হলো—সেরা ইকোনমি শ্রেণি, ইকোনমি শ্রেণিতে সেরা মিল এবং সেরা আঞ্চলিক এয়ারলাইন।

সেরা কার্গো এয়ারলাইন ছাড়াও কাতার এয়ারওয়েজ এ বছর ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ক্যাটাগরিতে গোল্ড ট্রফি অর্জন করেছে। সেরা বাজেট এয়ারলাইনের স্বীকৃতি পেয়েছে এয়ার অ্যারাবিয়া এবং অনটাইম পারফর্মেন্সের জন্য অভ্যন্তরীণ বিভাগে নভোএয়ারকে গোল্ড ট্রফি প্রদান করা হয়।

 ভ্রমণকারীদের মতামতের ভিত্তিতে সেরা এয়ারপোর্ট লাউঞ্জের জন্য গোল্ড ট্রফি লাভ করেছে সিটি ব্যাংক অ্যামেক্স লাউঞ্জ। এবছরই প্রথম এই ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়। ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ এভিয়েশন সেক্টরে অসামান্য অবদানের জন্য জুরি বোর্ডের বিশেষ বিবেচনায় ‘এয়ারলাইন উদ্যোক্তা ২০২২’ সম্মাননা লাভ করেন।

দেশের শীর্ষস্থানীয় এভিয়েশন ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর ২০০৭ সাল থেকে এয়ারলাইন অফ দ্যা ইয়ার আয়োজন করে আসছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভারের সিওও নিশা তাসনীম, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের মহাব্যবস্থাপক রবিন জেমস এডওয়ার্ডস।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম