সরকারি চাকরিতে আবেদন ফি বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:৫৯

এখন থেকে নবম গ্রেডে চাকরি প্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা।

রবিবার (২৫ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পরিপত্র জারি করা করেছে।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে উল্লেখ করা হয়, এখন থেকে নবম গ্রেডে চাকরি প্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। টেলিটকের মাধ্যমে অনলাইনে পরীক্ষার ফি নেওয়া হবে। এর বিনিময়ে টেলিটক কমিশন পাবে। কমিশনের পরিমাণ হবে সংগৃহীত পরীক্ষার ফি আদায়ের সর্বোচ্চ ১০ শতাংশ।

টেলিটকের মাধ্যমে ফি বাবদ টাকা পাঠানোর তিন কর্মদিবসের মধ্যে ব্যাংক চেকের মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুকূলে জমা হবে। এরপর ওই প্রতিষ্ঠান দ্রুত চালানের মাধ্যমে এই অর্থ সরকারি কোষাগারে জমা করবে।

অনলাইনে ফি জমা না দিলে চালানের মাধ্যমে তা গ্রহণ করা হবে, তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যাংক ড্রাফট, পে-অর্ডারে অর্থ নিতে পারবে। দশম গ্রেডে চাকরি প্রত্যাশীদের আবেদন ফি আগের মতো ৫০০ টাকাই রাখা হয়েছে।

১১ ও ১২তম গ্রেডে চাকরি প্রত্যাশীদের আবেদন ফি ধরা হয়েছে ৩০০ টাকা। আগে গ্রেড দুটির চাকরির আবেদন ফি নির্ধারণ করা ছিল না। ১৩ থেকে ১৬তম গ্রেডে চাকরি প্রত্যাশীদের আবেদন ফি দ্বিগুণ বাড়িয়ে ২০০ টাকা করা হয়েছে। অপরদিকে ১৭ থেকে ২০তম গ্রেডের চাকরি প্রত্যাশীদের আবেদন ফি ৫০ টাকা বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে।

অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে জানানো হয়েছে পরিপত্রে।

অর্থ মন্ত্রণালয়ের পরিপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদফতর, দফতর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর জনবল নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার ফি পুনর্নির্ধারণ করা হলো।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম