যুবককে হত্যায় স্ত্রীসহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজনের আপিলের রায় ২ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৪:২২

২০০৭ সালে কুমিল্লা নগরীর কাপ্তান বাজার এলাকায় রেস্টুরেন্ট কর্মচারী জহির মিয়া হত্যা মামলায় তার মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রীসহ কথিত প্রেমিকের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের জন্য আগামী ২ অক্টোবর দিন ধার্য করেছেন হাইকোর্ট।

আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি শেষে সোমবার (২৬ সেপ্টেম্বর) বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনারি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। অন্যদিকে আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মো. জাহেদুল আলম।

এর আগে ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টায় জহির মিয়াকে হত্যা করা হয়। পরে জহিরের বড় ভাই বাদী হয়ে জহিরের স্ত্রী শিরিন আক্তারসহ অজ্ঞাত দুই থেকে তিন জনকে আসামি করে কুমিল্লা আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন।

আদালতের নির্দেশে কবর থেকে জহিরের মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। তদন্ত শেষে জহির মিয়ার স্ত্রী শিরিন আক্তার এবং তার কথিত প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্যের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

বিচার শেষে ২০১৭ সালের ২১ মার্চ কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ দুই জনকে মৃত্যুদণ্ড দেন।

মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্তরা হলো- নিহত জহিরের স্ত্রী শিরিন আক্তার ও তার কথিত প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য।

পরে নিয়ম অনুসারে আসামিদের মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য হাইকোর্টে পাঠানো হয়। 

/বিআই/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম