অটোরিকশা ছিনতাই করতে গিয়ে স্কুলছাত্রকে খুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৫:১০

নীলফামারীর ডোমারে স্কুলছাত্র আরিফ হোসেন (১৪) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা জানায়, গত ১৯ আগস্ট বাবার অটোরিকশা নিয়ে বের হয় স্কুলছাত্র আরিফ। অটোরিকশা ছিনিয়ে নিতে আরিফকে খুন করে যাত্রীবেশে অটোরিকশায় ওঠা রুবেল ও আলম।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. কহিনুর ইসলাম ওরফে রুবেল (৪০) ও মো. আলমগীর হোসেন ওরফে আলম (৪০)। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) ভোরে ঢাকার আশুলিয়া থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর জানান, গত ১৯ আগস্ট বিকেলে নীলফামারীর ডোমারে বাবার অটোরিকশাসহ বের হয় অষ্টম শ্রেণির ছাত্র আরিফ হোসেন (১৪)। এরপর থেকে নিখোঁজ আরিফের মরদেহ পাওয়া যায় গত ২৬ আগস্ট। ক্লুলেস এই হত্যাকাণ্ড তদন্তের ধারাবাহিকতায় দুই জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, ১৯ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে যাত্রীবেশে আরিফের অটোরিকশায় ওঠে রুবেলসহ দুইজন। বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে নির্জন স্থানে যাওয়ার পর প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে আরিফকে অটোরিকশা থামাতে বলে।

তখন অটোতে থাকা রুবেল ও তার সহযোগীরা আরিফকে অটো থেকে টেনেহিঁচড়ে নামিয়ে অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন আরিফ বাধা দিলে তাকে মারধর করতে থাকে। এক পর্যায়ে আরিফকে ছুরিকাঘাত করে হত্যা করে মরিচের শুকনা গাছ দিয়ে ঢেকে রেখে পালিয়ে যায়।

সিআইডির এই কর্মকর্তা বলেন, পরে চুরি করা অটো রিকশাটি রুবেল তার এক আত্মীয়ের কাছে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেয়।

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম