রাজধানীতে ভবন থেকে পড়ে আহত নিরাপত্তাকর্মীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১২আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৬:১২

রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন পূর্ব মানিকদি এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে আহত শহিদুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি নির্মাণাধীন ভবনটির নিরাপত্তাকর্মী ছিলেন।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ১০১ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করে ক্যান্টনমেন্ট থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) জহির ইকবাল বলেন, ‘গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় পূর্ব মানিকদি সবুজ ছাতা গলির নির্মাণাধীন ১০তলা ভবনের ৬তলায় কাজ দেখাশোনা করছিলেন শহিদুল ইসলাম। এক সময় অসাবধানতাবশত উপর থেকে নিচে কাঁটাতারের দেয়ালের উপরে পড়ে যান তিনি। 

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে গতকাল রাত ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতের ছেলে আমিনুল ইসলাম জানান, তার বাবা ওই ভবনে গত তিন বছর ধরে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করেন।

ময়মনসিংহ জেলার সদর উপজেলার টানকাতলাসেন গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/এআরআর/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক