ই-কোয়ালিটি ডাটার ব্যবহার নিশ্চিত করতে বিশ্বনেতাদের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ২২:২৯

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে ডিজিটাল সেবা ও সুবিধাবঞ্চিত নাগরিকদের মধ্যে থাকা ব্যবধান কমাতে ই-কোয়ালিটি ডাটা ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সাইড ইভেন্ট হিসেবে অনলাইনে আয়োজিত ‘হার্নেসিং ই-কোয়ালিটি ফর গ্লোবাল প্রোসপারিটি’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, জার্মানি ও কেনিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক এবং সরকারি উদ্যোগের নেতারা এ আহ্বান জানান।

জাতিসংঘের ৭৭তম অধিবেশনের সায়েন্স সামিট সেশনে বাংলাদেশ সরকারের এটুআই, পিপল সেন্টারড ইন্টারনেট এবং সাউথ-সাউথ নেটওয়ার্ক ফর পাবলিক সার্ভিস ইনোভেশন (এসএসএনফরপিএসআই) যৌথভাবে এর আয়োজন করে। এরই অংশ হিসেবে ‘নেটওয়ার্ক অব রিসাইলেন্ট কমিউনিটিজ : হার্নেসিং ই-কোয়ালিটি ডাটা টু ইমপ্রুভ দ্য প্রোসপারিটি অব গ্লোবাল সিটিজেনস অব দ্য ফিউচার’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম অনলাইনে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এই অধিবেশনে উদ্বোধনী ও স্বাগত বক্তব্য দেন এবং সমাপনী বক্তব্য দেন ক্যালিফোর্নিয়ার পিপল সেন্টারড ইন্টারনেটের চেয়ার ও সহপ্রতিষ্ঠাতা মেই লিন ফাং। প্যানেল আলোচনায় ‘ইকোয়ালিটি থ্রো ই-কোয়ালিটি’-এর ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী।

ই-কোয়ালিটি ডাটার ব্যবহার নিশ্চিত করতে বিশ্বনেতাদের আহ্বান

সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘ডিজিটাল বিপ্লবের সঙ্গে সঙ্গে আজকের বিশ্বে ডিজিটাল বিভাজন সমাজে বৈষম্য তৈরিতে একটি অনুঘটক হিসেবে কাজ করছে। তবে সঠিকভাবে পরিচালনা করা হলে ই-কোয়ালিটি নিশ্চিতে ডিজিটাল উন্নয়ন সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা পালন করবে।’

মূল প্রবন্ধ উপস্থাপনায় আনীর চৌধুরী ডিজিটাল বিভাজন সম্প্রসারণে প্রভাব রাখতে পারে এমন কিছু বিষয়ে সতর্কতা অনুসরণের পরামর্শ দেন। যার মধ্যে এমন কতগুলো ডিজিটাল সেবা রয়েছে, যেগুলো আগে তেমন গুরুত্ব না পেলেও কোভিড-১৯-এর পরে মানুষের কাছে প্রয়োজনীয় হয়ে উঠেছে।

এতে অন্যদের মধ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রের মিশনের প্রতিনিধিরা, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, সরকারি-বেসরকারি খাত-সংশ্লিষ্ট, একাডেমিয়া, সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অংশীজন, এটুআই, পিপল সেন্টারড ইন্টারনেট এবং এসএসএনফরপিএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

/এইচএএইচ/এনএআর/
সম্পর্কিত
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী