ইডেন ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৬আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৩:৩৯

ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসীকে শারীরিকভাবে নির্যাতনের অভিযোগে ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ আটজনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ মোস্তফা রেজা নুরের আদালতে এ মামলার আবেদন করেন জান্নাতুল ফেরদৌসী নিজেই। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী ছিলেন নূর ই আলম।

মামলার অপর আসামিরা হলেন- ইডেন কলেজের নুজহাত ফারিয়া রোকসানা, আয়েশা ইসলাম মিম, নূরজাহান, ঋতু আক্তার, আনিকা তাবাসুম স্বর্ণা ও কামরুন নাহার জ্যোতি।

গত ২২ সেপ্টেম্বর ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রীভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার বিরুদ্ধে ‘সিট-বাণিজ্য ও চাঁদাবাজির’ অভিযোগ এনে গণমাধ্যমে বক্তব্য দেন সহসভাপতি জান্নাতুল ফেরদৌস। এ কারণে তাকে ছাত্রীনিবাসের একটি কক্ষে আটকে রেখে মারধর করার অভিযোগ ওঠে।

গণমাধ্যমে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস বিভাগ এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে কলেজের ছাত্রলীগ শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়।

২৫ সেপ্টেম্বর দুপুরে হেনস্তার অভিযোগ তুলে ব্যবস্থার নেওয়ার দাবি জানিয়ে ২৫ নেত্রী সংবাদ সম্মেলন করেন। এরপর অভিযুক্তরা বিকালে সংবাদ সম্মেলন করতে গেলে দুই গ্রুপে সংঘর্ষ হয়। প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় সভাপতি তামান্না জেসমিন রিভা আহত হন। তাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বিদ্রোহীরা অ্যাম্বুলেন্স বের হতে দেয়নি। পরে শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে হাসপাতালে পাঠান।

বিক্ষোভকারীরা রীভা ও রাজিয়ার বহিষ্কারের দাবি জানালে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে ২৪ ঘণ্টার মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ।

কর্মীদের এসব কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেন।

/টিএইচ/এনএআর/
সম্পর্কিত
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী