‘শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়বো’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২০:২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্য সচিব ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট হওয়ার কথা কেউ চিন্তা করেনি, তাও প্রধানমন্ত্রী করেছেন। রূপপুর বিদ্যুৎকেন্দ্র করতে চেয়েও পারেনি, বঙ্গবন্ধুকন্যা পেরেছেন। এমন অনেক কর্ম রয়েছে তার। এতো ছোট্ট জীবনে যে এতো কাজ করতে পারেন তার বড় উদাহরণ তিনি। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এমন নজির আর কোথাও নেই। তার ওপর যতবার হামলা হয়েছে ততবার বীরদর্পে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন। কারও কোনও হুমকি-ধমকি তাকে পিছপা করতে পারেনি আর পারবেনও না কখনও।

ফজলে নূর তাপস বলেন, যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছিল। অনেক ফোন এসেছে। কিন্তু তার উপযুক্ত জবাব প্রধানমন্ত্রী দিয়েছেন। অনেকে বলেছেন, রায় কার্যকর হবে না। কিন্তু তিনি কার্যকর করে আমাদেরকে কলঙ্কমুক্ত করেছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবো। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ যেনও তিনি নিজ হাতে গড়ে দিয়ে যেতে পারেন, সেই দোয়াই করবো।

এসময় বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম. রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনিরুজ্জামান, সাবেক সম্পাদক ব্যারিস্টার বশির আহমেদ, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। পরে দোয়া-মোনাজাতের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করা হয়।

/বিআই/এমএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন
তাপস ও তার স্ত্রীর ক্রেডিট কার্ডের ডেবিট কার্যক্রম ব্লকের নির্দেশ
৯ জনকে হত‍্যা: নানক-তাপসসহ ২৮ আসামির অভিযোগ গঠন শুনানি ফের পেছালো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম