ধর্ষণের অভিযোগ, তরুণীকে ঢামেকে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ২২:১৫

ধর্ষণের অভিযোগ করায় এক তরুণীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই তরুণীর বয়স আনুমানিক (২৫)।

বুধবার  (২৮ সেপ্টেম্বর) বিকালে অসুস্থ অবস্থায় তরুণীকে ঢামেক হাসপাতালে নিয়ে আসে রাজধানীর তুরাগ থানা পুলিশ। এরপর চিকিৎসকরা তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)-এ  ভর্তি করান।

হাসপাতালে ওই নারীর ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন তুরাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানার ১১ নম্বর সেক্টর এলাকার রাস্তায় ওই তরুণীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে। প্রথমে তাকে টঙ্গী হাসপাতালে ভর্তি করানো হয়। উত্তরা পশ্চিম থানার পরিদর্শক ইয়াসিন গাজী বলেন,‘ এই তরুণীকে প্রায়ই মদ্যপ অবস্থায় পাওয়া যায়।’

তুরাগ থানার পরিদর্শক তদন্ত মো. শরিফুল ইসলাম বলেন, ‘ট্রিপল নাইনে সংবাদ পেয়ে টঙ্গী থানার পুলিশ প্রথমে ঘটনাস্থলে যায়। সেখানে তরুণী নারী অভিযোগ করেন যে, তাকে দু’টি ছেলে তুরাগ এলাকায় নিয়ে দল বেঁধে ধর্ষণ করেছে। যেহেতু তুরাগ থানা এলাকার কথা বলা হয়েছে, তাই ঘটনার তদন্ত আমাদের ওপর বর্তায়।’

তিনি বলেন, ‘মেয়েটি সঠিকভাবে কিছুই বলছে না, পাগলামি করছে। তার অভিযোগ অনুযায়ী, ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে কোনও আলামত পাওয়া যায়নি। আমরা ওই এলাকার কিছু সিসিটিভির ফুটেজ দেখেছি, সেখানেও কিছু পাওয়া যায়নি। আশপাশের আরও ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি।’

শরিফুল ইসলাম বলেন, ‘মেয়েটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। ধর্ষণের শিকার হয়েছেন কিনা, তা নিশ্চিত হতে তাকে ঢামেক হাসপাতালে পাঠিয়েছি। রিপোর্ট পেলে জানা যাবে ধর্ষণের শিকার হয়েছেন কিনা।’

তুরাগ থানার এই কর্মকর্তা বলেন, ‘তরুণীর বাবা সাভারে থাকেন। তিনি জানিয়েছেন, তরুণী তার স্বামীর সঙ্গে টঙ্গী এলাকায় থাকেন। বাবাকে  আসার জন্য সংবাদ দেওয়া হলেও প্রথমে তিনি আসতে চাননি।’ তরুণীর বাবা পুলিশকে জানিয়েছেন, স্বামীর সঙ্গে তার মেয়ের বনিবনা নেই। স্বামী তাকে নিযার্তন করে।

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘ এই তরুণীকে বেশ কিছু দিন আগে উত্তরা পশ্চিম থানা পুলিশ আটক করেছিল। পরে স্বজনরা তাকে ছাড়িয়ে নিয়ে গেছেন।’

পুলিশ জানায়, ঢামেক হাসপাতালে ভর্তি করানোর পর তরুণী ভীষণ চেচামেচি করছেন বলে ওসিসি থেকে জানানো হয়েছে। এরপর তার বাবাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

শরিফুল ইসলাম জানান,পুরো বিষয়টি এখন তদন্তাধীন।

/এআইবি/এআরআর/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম