বঙ্গবন্ধুকে কটূক্তি: কর্নেল রশিদের জামাতা ফুয়াদের ৭ বছরের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৪আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৬

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি কর্নেল রশিদের মেয়ে শেহনাজ রশিদ খানের জামাতা ফুয়াদ জামানকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের কারাভোগের আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ১৫ আগস্ট সকাল ৭টা ১৭ মিনিটে ফুয়াদ ফেসবুকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড নিয়ে কটূক্তি করেন। সেই সঙ্গে আদালতের রায়ে প্রমাণিত হত্যাকারীদের প্রকাশ্যে সমর্থন জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এরপর গত বছরের ৬ জানুয়ারি আদালত অভিযোগ গঠন করেন। এর আগে ২০১৯ সালের ৪ জুলাই আদালতে  অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার বিচার চলাকালে বিভিন্ন সময়ে ৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ করে আদালত এ রায় ঘোষণা করেন।

/টিএইচ/এমএস/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
পুলিশের এসবি সদস্যকে পিটিয়ে হত্যা
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
সিলেটে মা-মেয়ের লাশ উদ্ধার
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
রণতরীতে হামলার জেরে ইরানের ৩টি তেলবাহী ট্যাংকার ধ্বংস করলো যুক্তরাষ্ট্র
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
স্বৈরাচার ফেরার পথ আপনারাই তৈরি করছেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক