বিমানবন্দর সড়কে বাসের ধাক্কায় কিশোর নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ সেপ্টেম্বর ২০২২, ১৩:২০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৬

রাজধানীর বিমানবন্দর সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাতনামা কিশোর (১৪) নিহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে ওই এলাকায় সিলটি কিশোর নামে তার পরিচিতি আছে। সে ভবঘুরে প্রকৃতির। তার পরনে ছিল জিন্সপ্যান্ট ও হাফহাতা গেঞ্জি।

পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, বৃহস্পতিবার দিনগত (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে বিমানবন্দর সিভিল এভিয়েশনের নতুন ভবন সংলগ্ন রাস্তা পার হওয়ার সময় দুটি বাস পাল্লাপাল্লি করে যাওয়ার সময় সে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে প্রাণ হারায়।

তিনি বলেন, ওই এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘাতক বাস দুটি শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআরআর/এআইবি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম