কদমতলীতে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবার বলছে আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২২, ১০:৩০আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১০:৩০

কদমতলীর থানাধীন শনির আখড়া পলাশপুরে নিজ বাসায় মায়ের সাথে অভিমানে রেদোয়ান ইসলাম আদর (১২) নামে এক শিশু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয় স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়তো। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ‍দুর্ঘটনাটি ঘটে।

মৃতের বাবা মাহবুব আলম গাজীপুরে নোমান গ্রুপের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তিনি ঘটনার সময় কর্মস্থলে ছিলেন উল্লেখ করে জানান, আজ বিকালে ছেলে আদর তার মা জাহানারা বেগমকে বলেছিল, সে বরিশালে উজিরপুরে নানার বাড়িতে বেড়াতে যাবে। তার মা বলেছিল, তোমার দুই তারিখে ডাক্তার দেখানোর কথা রয়েছে। ছেলে আদরের স্কিনের সমস্যা।

এ নিয়ে ‘মান-অভিমান করে’ মায়ের সঙ্গে আদর কথা বলছিল না উল্লেখ করে তিনি বলেন, ‘সন্ধ্যায় রুমের দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অনেক ডাকাডাকি পর তার কোনও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে সেখান থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, শিশুটির মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা অবগত করা হয়েছে।

বর্তমান পলাশপুর নিচ ফ্লাটে পরিবারের সঙ্গে থাকতো তাদের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলা। এক ভাই এক বোনের মধ্যে আদর ছিল ছোট।

/এআরআর/এআইবি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম