পূজার পর হাসপাতাল থেকে ছাড়া পাবেন রনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২২, ১৬:৪৯আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১৬:৪৯

গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনির অবস্থা এখন অনেকটাই ভালো। পূজোর পর তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। রবিবার (২ অক্টোবর) বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান তিনি।

ডা. সামন্ত লাল সেন বলেন, এখন তিনি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছেন। বর্তমানে কেবিনে আছেন। তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন, হাঁটাহাঁটি করতে পারছেন। আমরা আশা করছি, পূজার ছুটির পর পর তাকে রিলিজ দিয়ে দেওয়া হবে। তবে  চেকআপে থাকবেন।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকদের পরামর্শে স্বাভাবিক খাবার খাওয়ানো হচ্ছে রনিকে।

এর আগে, রনি এইচডিইউ-তে ছিলেন। সেখানে তার অবস্থার উন্নতি হওয়ায় গত সপ্তাহে তাকে কেবিনে স্থানান্তর করা হয়।

গত ১৬ সেপ্টেম্বর বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরিত হয়। এতে কৌতুক অভিনেতা রনিসহ পাঁচজন দগ্ধ ও আহত হন। এ ঘটনায় আহত বাকিরা হচ্ছেন, জিল্লুর রহমান, মোশাররফ হোসেন, ইমরান হোসেন ও রুবেল হোসেন।

তাদের প্রথমে স্থানীয় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে রনি ও জিল্লুর রহমানকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।  রনির শরীরের ২৫ শতাংশ ও জিল্লুরের ১৯ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের চিকিৎসার জন্য ১৩ সদস্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

/এআইবি/আরটি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম