বাড্ডায় বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ০৩:০৮আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ০৩:০৮

রাজধানীর বাড্ডার বেড়াইদ এলাকায় বিদ্যুতের খুঁটি লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক মারা গেছেন। মৃতরা হলেন— মোহাম্মদ জুয়েল ফকির (৩০), ও  শহিদুল সিকদার (৩৫)।

একই ঘটনায় আহতরা হয়েছেন- রেজাউল (৩০),  শাকিল (৩২) ও  ইলিয়াস (৩০)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  সোমবার (৩ অক্টোবর)  বিকাল সাড়ে পাঁচটার দিকে ঘটনাটি ঘটে।

তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত দশটার দিকে দুজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন চিকিৎসাধীন।

মৃত দুই শ্রমিকের সহকর্মীরা জানিয়েছেন, তারা এমএস কর্পোরেশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ করছিলেন। খুঁটি বসানোর সময়ে বৈদ্যুতিক তারে সঙ্গে খুঁটির সংস্পর্শ হওয়ায় ঘটনাটি ঘটে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন মৃত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তিনি বলেন, দগ্ধসহ  আহতদের বার্ন ইউনিটের  জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা তিন জনই আশঙ্কামুক্ত।

 

/এআরআর/এআইবি/এমআর/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম