র‌্যাবের সংস্কার চলমান: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ অক্টোবর ২০২২, ১৩:৫৫আপডেট : ০৪ অক্টোবর ২০২২, ১৩:৫৫

নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘র‌্যাব একটি লাইভ প্রতিষ্ঠান। এখানে সংস্কার চলমান প্রক্রিয়া। যেকোনও প্রতিষ্ঠানেই তাই হয়, সবসময় এই সংস্কার চলতে থাকে।’

মঙ্গলবার (৪ অক্টোর) দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাব এবং এই বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। র‌্যাবের সদ্য সাবেক ডিজি ও বর্তমান আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের ওপরও একই নিষেধাজ্ঞা রয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেন, জবাবদিহির আওতায় না আসা পর্যন্ত র‌্যাব এবং এর সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল থাকবে। নিষেধাজ্ঞাগুলো শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আচরণ পরিবর্তন ও তাদের জবাবদিহির আওতায় আনার জন্য।

দায়িত্ব গ্রহণ করে প্রথম সংবাদ সম্মেলনে এসে প্রসঙ্গটি নিয়ে কথা বলেন সদস্য সাবেক র‌্যাবের ডিজি। তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘অপরাধীরা অপরাধ করার জন্য যেমন ইক্যুইপমেন্ট নিয়ে থাকে, যে ধরনের কৌশল নেয়, আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের চেয়ে আরও বেশি কৌশলি হতে হবে। তাই সংস্কার সব লাইভ প্রতিষ্ঠানেই হয়।’

/এআরআর/ইউএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম