রাজধানী‌তে জশ‌নে জুলুস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ১৭:০৯আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ১৭:০৯

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানী‌তে জস‌নে জুল‌ুস অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপু‌রে আঞ্জুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট্রের উদ্যোগে সৈয়‌্যদ মোহাম্মদ তাহির শাহের নেতৃত্বে এ জস‌নে জুলুস অনুষ্ঠিত হ‌য়।

জুলু‌সটি ঢাকা মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে  আসাদ গেট ঘু‌রে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শে‌ষে পুনরায় মাদ্রাসা ময়দানে গিয়ে শেষ হয়।

প‌রে মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদ্রাসা ময়দা‌নে অনুষ্ঠিত হয় ঈ‌দ মিলাদুন্নবী মাহ‌ফিল। অনুষ্ঠানে সৈয়‌্যদ মোহাম্মদ সাবির শাহ ব‌লেন, সমাজে সত্যিকার অর্থে আদর্শ, নৈতিকবোধসম্পন্ন ও দেশপ্রেমিক দ্বীনদার মানুষ গড়ার জন্য প্রিয় নবীর অনুপম আদর্শ অনুসরণ করার বিকল্প নেই। একদিকে সন্ত্রাসবাদ অন্যদিকে করোনার প্রভাবে অর্থনৈতিক মন্দার আঘাতে বর্তমান পৃথিবী আজ দিশেহারা। শান্তির খোঁজে ছুটছে মানুষ।  অনেক জায়গায় মুসলিম নিধন ঘটছে নীরবে। অন্যদিকে, নৈতিক ও যথাযথ ধর্মীয় শিক্ষা ও অনুশীলনের অভাবে সমাজে খুন-খারাবি, ঘুষ-দুর্নীতি, নারী-নির্যাতন ইত্যাদি লেগেই আছে। এমন পরিস্থিতি থেকে পরিত্রাণের একমাত্র উপায় প্রিয়নবীর (সা.) আদর্শ ও শিক্ষার পরিপূর্ণ বাস্তবায়ন। এই শিক্ষার মাধ্যমে মানুষের অন্তরাত্মা পরিশুদ্ধ হয় এবং ইহলোক ও পরোলোকে শান্তি নসিব হয়।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম