হুইল চেয়ারে থাকা প্রতিবন্ধী ব্যক্তিকে রাস্তা পারাপারে সহায়তা পুলিশের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ০০:২২আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ০১:২৩

রাস্তা পার হতে পারছিলেন না হুইল চেয়ারে থাকা একজন প্রতিবন্ধী ব্যক্তি। পরে তাকে রাস্তা পার করিয়ে দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর ট্রাফিক বিভাগের দারুস সালাম ট্রাফিক জোনের সদস্যরা। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যার পর মাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দারুস সালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. নাজমুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, দায়িত্ব পালনের এক পর্যায়ে দেখতে পাই মাজার রোডের এসপি ফিলিং স্টেশনের সামনে রাস্তা পারাপারের জন্য অপেক্ষমান অবস্থায় ছিলেন হুইল চেয়ারে থাকা একজন প্রতিবন্ধী ব্যক্তি। কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। পরে দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল মঞ্জুর তার দিকে এগিয়ে যান এবং সেই ব্যক্তি রাস্তা পার হতে না পারার বিষয়টি কনস্টেবলকে জানান। এ কথা শুনে কনস্টেবল মঞ্জুর তাকে রাস্তা পারাপারে সহায়তা করেন।

ট্রাফিক বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, সড়কে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকার ফলে প্রতিনিয়ত নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাদের। আমরাও দায়িত্বের মধ্যে থেকে জনসাধারণের এবং সবার জন্য নিরাপদ সড়কের ব্যবস্থাপনা ঠিক রাখতে কাজ করে যাচ্ছি।

/আরটি/এমপি/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
ট্রাফিক জরিমানা বকেয়া থাকলে যাওয়া যাবে না বিদেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম