সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০২২, ১৫:০৪আপডেট : ০৭ অক্টোবর ২০২২, ১৫:০৪

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সুপ্রিম কোর্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ৪ অক্টোবর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধান বিচারপতি সদয় অভিপ্রায় অনুযায়ী, বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের নিম্নবর্ণিত বিচারকদেরকে বর্তমান কর্মস্থল হতে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত পদে ও কর্মস্থলে প্রেষণে নিয়োগের নিমিত্তে তাদের চাকরি প্রধান বিচারপতির অধীন ন্যস্ত করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (সিনিয়র জেলা জজ) মো. গোলাম রব্বানীকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল পদে, কক্সবাজারের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মোহাম্মদ ফারুকীকে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার, আইন কমিশনের গবেষণা কর্মকর্তা হাসান মো. আরিফুর রহমানকে ডেপুটি রেজিস্ট্রার, নড়াইলের যুগ্ম জেলা ও দায়রা জজ এএইচএম তোয়াহাকে ডেপুটি রেজিস্ট্রার, কুষ্টিয়ার সিনিয়র সহকারী জজ রাশেদুর রহমানকে সহকারী রেজিস্ট্রার, ঝিনাইদহের জেলা লিগ্যাল এইড অফিসার বেগম সেলিনা খাতুনকে সহকারী রেজিস্ট্রার এবং পটুয়াখালীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারকে সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।’

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সুপ্রিম কোর্টের একটি ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার
কেমন চলছে ‘সুপ্রিম কোর্ট হেল্পলাইন নম্বর’ 
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তি কি আদালত অবমাননার শামিল 
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম