ড. ইউনূসের প্রতিষ্ঠানের সঙ্গে গ্লোবাল ই-স্পোর্টস ফেডারেশনের চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০২২, ১৬:২৩আপডেট : ০৯ অক্টোবর ২০২২, ১৬:২৩

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে এগিয়ে নিতে গ্লোবাল ই-স্পোর্টস ফেডারেশন ও ইউনূস স্পোর্টস হাবের মধ্যে একটি পার্টনারশিপ চুক্তি সই হয়েছে। রবিবার (৯ অক্টোবর) ইউনূস সেন্টার থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

ই-স্পোর্টস ফর ডেভেলপমেন্ট আন্দোলনের মূল লক্ষ্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোকে ত্বরান্বিত করতে বিশ্ব ই-স্পোর্টস কমিউনিটির ভূমিকাকে আরও শক্তিশালী করা।

ইউনূস স্পোর্টস হাব-এর চেয়ারম্যান নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমাদের পুরনো চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে; যা চরম দারিদ্র, বিপুল বেকারত্ব ও জলবায়ু সংকটের মতো সমস্যা সৃষ্টি করেছে। নতুন অর্থনৈতিক চিন্তার সহায়তায় একটি নতুন সভ্যতা গড়ে তোলার সকল ক্ষমতা তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে। এই নতুন সভ্যতাকে বাস্তবে রূপ দিতে তরুণ প্রজন্মের মেধা, কল্পনাশক্তি ও প্রচেষ্টাকে একত্রিত করতে ই-স্পোর্টস একটি কার্যকর ভূমিকা পালন করতে পারে।’

ই-স্পোর্টসে আগ্রহী অংশগ্রহণকারীর বর্তমান সংখ্যা সোয়া ২ কোটি বলে উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এছাড়াও মাঝে মাঝে অংশ নেন, এমন অংশগ্রহণকারীর সংখ্যা আরও অনেক। বিশ্বব্যাপী এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

গ্লোবাল ই-স্পোর্টস ফেডারেশনের প্রেসিডেন্ট ক্রিস চ্যান বলেন, ‘জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য উদযাপন সপ্তাহ চলাকালে ‘আন্তর্জাতিক শান্তি দিবস’-এর একই দিনে অনুষ্ঠিত গ্লোবাল ই স্পোর্টস ফেডারেশনের ৭ম বোর্ড সভায় কমিউনিটি, পৃথিবীর মানুষ ও আমাদের গ্রহের স্বার্থে গুরুত্বপূর্ণ সমস্যাগুলির সমাধানে আমাদের প্রতিশ্রুতিগুলি জোরালোভাবে পুনর্ব্যক্ত করা হয়েছে। আমাদের এই পথচলায় প্রফেসর মুহাম্মদ ইউনূস ও ইউনূস স্পোর্টস হাব আমাদের সাথে যুক্ত হওয়ায়  আমরা গর্বিত ও সম্মানিত বোধ করছি।’

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্লোবাল ই-স্পোর্টস ফেডারেশন ও ইউনূস স্পোর্টস হাব সম্মিলিতভাবে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা মডেলের ভিত্তিতে কার্যকর ও আর্থিকভাবে টেকসই বিভিন্ন ব্যবসা উদ্যোগ চিহ্ণিত করতে, এগুলোর জন্য সক্ষমতা তৈরি করতে এবং এগুলোকে এগিয়ে নিয়ে যেতে উপযুক্ত প্লাটফর্ম গড়ে তুলবে।

/জিএম/ইউএস/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম