গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচন

ভোটের প্রদানের গোপনীয়তা রক্ষায় কঠোর নির্দেশনা ইসির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৫:২৭আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৫:২৭

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন ও জেলা পরিষদ নির্বাচনে ভোট প্রদানের গোপনীয়তা রক্ষায় রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করেছে নির্বাচন কমিশন (ইসি)। দায়িত্ব পালনে শৈথল্য প্রদর্শনে আইনানুগ ব্যবস্থার গ্রহণের কথাও বলা হয়েছে এ নির্দেশনায়।

ইসির যুগ্ম সচিব পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আগামী ১২ অক্টোবর জাতীয় সংসদের গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন এবং ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচনে ইভিএমে ভোট গ্রহণ করা হবে। সার্বিকভাবে ভোটগ্রহণের সময়ে যাতে ভোটারের ভোট প্রদানের গোপনীয়তা বিঘ্নিত না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সব রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ভোটকেন্দ্রে ভোট চলাকালে গোপনকক্ষে কোনও ভোটার ব্যালট বা ইভিএমে ভোট প্রদানের সময় গোপনকক্ষে বা এর নিকটস্থ চিহ্নিত স্থানে অবৈধভাবে অবস্থান করে কোনও ব্যক্তি যাতে ভোট প্রদানের গোপনীয়তাকে বাধাগ্রস্ত না করেন, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে।’

এতে বলা হয়, ‘কেউ ভোটকক্ষে অবৈধভাবে অবস্থান করলে বা ভোটারের ভোট প্রদানে গোপনীয়তা লঙ্ঘন করলে, তাৎক্ষণিক ওই কক্ষের ভোটগ্রহণ বন্ধ করে অবৈধভাবে অবস্থানকারীকে ভোটকেন্দ্র হতে বের করে দিতে হবে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওই ব্যক্তিকে ভোটকেন্দ্র হতে অপসারণ করার পরই কেবল ভোটগ্রহণ কার্যক্রম পুনরায় শুরু করতে হবে।’

নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্ব পালনরত কেউ উল্লিখিত নির্দেশনা পালন না করলে, বা দায়িত্ব পালনে শৈথল্য প্রদর্শন করলে, তার বিরুদ্ধে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১' অনুযায়ী, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে হুঁশিয়ার উচ্চারণ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম