জেলা পরিষদ নির্বাচন

ভোটকক্ষের গোপনীয়তা রক্ষা নিশ্চিতে ইসির নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১৮:৪৬আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৪৬

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় জেলা পরিষদ নির্বাচনে ভোটকক্ষের গোপনীয়তা রক্ষা নিশ্চিত করতে প্রিসাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে না পারে, সেটাও নিশ্চিত করতে বলেছে এই সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ইসির উপসচিব আতিয়ার রহমানের সই করা এ সংক্রান্ত একটি নির্দেশনা সব রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘জেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধি অনুযায়ী, ভোটারের গোপনীয়তা ভঙ্গ করা বা ভঙ্গ করার চেষ্টা অসদাচরণ ও দণ্ডনীয় অপরাধ। এ ধরনের বিধিবহির্ভূত কার্যক্রম বা অসদাচরণ প্রতিরোধে প্রিসাইডিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বিধিমালায় সুস্পষ্টভাবে বলা রয়েছে।’

এতে আরও বলা হয়, ‘যেকোনও পদ বা মর্যাদার ব্যক্তি হন না কেন, ভোটকেন্দ্রের গোপনীয় কক্ষে বা পাশে অবৈধভাবে অবস্থান করে কোনও ভোটারের ভোটাধিকার প্রয়োগে বাধাগ্রস্ত করলে, আইনানুযায়ী তাৎক্ষণিক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।’

রিটার্নিং অফিসারদের জন্য পাঠানো নির্দেশনায় আরও বলা হয়, ‘ভোটকক্ষে ভোটাররা যাতে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, অথবা ভোটকক্ষে ভোটদান বিশেষ করে গোপনকক্ষে ভোট প্রদানের ছবি তুলতে না পারে, তা নিশ্চিত করতে হবে।’

প্রিসাইডিং অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে এতে বলা হয়, ‘নিয়ন্ত্রণবহির্ভূত কোনও কারণে ব্যবস্থা গ্রহণে অক্ষম হলে, বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তাৎক্ষণিক নির্বাচন কমিশনকে সরাসরি অথবা রিটার্নিং অফিসার/আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে অবহিত করতে হবে।’

নির্দেশনায় বলা হয়েছে, ‘জেলা পরিষদ নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে গোপনীয়তা রক্ষার বিধান প্রতিপালনে প্রিসাইডিং অফিসার ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারাসহ নির্বাচনি দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে বিশেষভাবে যত্নবান হওয়ার জন্যও নির্বাচন কমিশন বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পুনরায় বিশেষভাবে নির্দেশনা প্রদান করেছেন।’

‘কোনও নির্বাচন কর্মকর্তা বর্ণিত দায়িত্ব গ্রহণে বা পালনে অপরাগতা বা অস্বীকৃতি প্রকাশ করলে, তার বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন অনুযায়ী, ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ার উচ্চারণ করা হয়।’

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ইসির কাছে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের তথ্য চেয়েছে সুজন
কোরিয়ার স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন ইসির তিন কর্মকর্তা 
নির্বাচন ব্যবস্থাপনা সময়োপযোগী করতে নতুন সফটওয়্যার চালু ইসির
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম