কবীর সুমন গাইবেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২২, ১৪:৫৬আপডেট : ১৪ অক্টোবর ২০২২, ১৬:০৪

ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন গান গাইবেন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটোরিয়ামে। আয়োজক প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের অনুমতির বিষয়ে এমনই তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার (ক্রাইম) বাংলা ট্রিবিউনকে বলেন, কবীর সুমনের গান গাওয়া নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। জাতীয় জাদুঘর একটি কেপিআইভুক্ত এলাকা। যেহেতু কবীর সুমনের অনেক শ্রোতা রয়েছে, সে কারণে বাড়তি দর্শকের চাপ থাকার সম্ভাবনা রয়েছে। তাই জাদুঘরে অনুষ্ঠানটির অনুমতি দেওয়া হয়নি।

নতুন ভেন্যু হিসেবে আয়োজক প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠানটি আয়োজন করার জন্য আমাদের কাছে অনুমতি চেয়েছে। সেখানে অনুষ্ঠানটি আয়োজন করার অনুমতি দেওয়া হবে বলে জানান ডিএমপির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

আরও পড়ুন:

জাদুঘরে গান গাওয়ার অনুমতি পাচ্ছেন না কবীর সুমন বাংলা ট্রিবিউন রিপোর্ট

/আরটি/এমএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম