জাতীয় প্রেস ক্লাবের শিশু আনন্দমেলা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২২, ০৪:০২আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০৪:০২

জাতীয় প্রেস ক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটির সদস্যদের ছেলেমেয়েদের জন্য দুই দিনের শিশু আনন্দমেলা শুরু হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) শিশু আনন্দমেলা উদ্বোধন করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন।

এ আয়োজনে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে স্বাগত জানিয়ে প্রেস ক্লাবের সভাপতি বলেন, ‘প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়াটাই বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশ নেওয়াটাই মুখ্য।’

ব্যবস্থাপনা কমিটির প্রদর্শনী ও শিশু শিক্ষা উপ-কমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলির পরিচালনায় অনুষ্ঠানে ক্লাবের যুগ্ম সম্পাদক আশরাফ আলী, ব্যবস্থাপনা কমিটির সদস্য কাজী রওনাক হোসেন, ভানু রঞ্জন চক্রবর্তী ও রহমান মুস্তাফিজ উপস্থিত ছিলেন। 

এই আয়োজনের প্রথম দিনে বিভিন্ন বয়সী ছেলেমেয়েদের দৌড়, অংক দৌড়, বিস্কুট দৌড়সহ নয়টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টায় শুরু হওয়া এ প্রতিযোগিতায় শতাধিক ছেলেমেয়ে অংশ নেয়। বিকালে অনুষ্ঠিত হয় আবৃত্তি ও সঙ্গীত প্রতিযোগিতা। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতা চৌধুরী ও অনিমা মুক্তি গোমেজ। এ ছাড়া সকাল ১১টায় নারী সদস্য ও পুরুষ সদস্যদের স্ত্রীরা পিলোপাসিং ও দড়ি টানাটানিতে অংশ নেন।

আগামীকাল শনিবার বেলা ৩টায় সদস্যদের ছেলেমেয়েদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ ছাড়া রয়েছে সদস্যদের স্ত্রী ও ১৫ থেকে ২১ বছরে মেয়েদের লুডু প্রতিযোগিতা। বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণী ও বিচিত্রানুষ্ঠান।

 

/জেডএ/এমএএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম