জুরাইনে গ্যাস লাইন মেরামতের সময় ছয় শ্রমিক দগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৫ অক্টোবর ২০২২, ১২:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২:৫২

রাজধানীর কদমতলীর জুরাইনে গ্যাস লাইনে লিকেজ মেরামতের সময়ে আগুন লেগে ৬ শ্রমিক দগ্ধ হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে এ দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হচ্ছেন- মো. খলিলুর রহমান (৪৫), মো. সিরাজুল ইসলাম (২০), মো. জুম্মন (১৯), মো. আজিজুল (৬৫), আব্দুর রহমান (৬০) ও জিহাদ (৫০)।

তিতাস জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখার (দক্ষিণ) প্রকৌশলী শফিউল আলম জানিয়েছেন, আমরা খবর পাই জুরাইন কবরস্থানের পেছনের রাস্তায় মাটির নিচ থেকে গ্যাস লিকেজ হচ্ছে। পরে শুক্রবার দিবাগত রাতে জুরাইনে সেই ঘটনাস্থলে গিয়ে লিকেজ সারানোর জন্য শ্রমিকদের দিয়ে গর্ত করানো হয়। সে সময়ে মাটি কেটে গর্ত করার স্থানে পাশের ড্রেনের পানি চলে আসে।

তিনি আরও জানান, পরে বৈদ্যুতিক আলো দিয়ে মোটর লাগিয়ে পানি নিষ্কাশনের জন্য লাইন দিতেই স্পার্ক হয়ে আগুন লেগে যায়। গর্তে ছিলেন শ্রমিক খলিল, আর বাকিরা গর্তের চার পাশে দাঁড়িয়ে ছিলেন। এতে তারা দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে খলিলের ৩০ শতাংশ, ও সিরাজুল ইসলামের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিআ সামান্য দগ্ধ হলেও তাদের করে অবজারভেশনে রাখা হয়েছে। একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

কদমতলী থানার উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ জানিয়েছেন, তিতাসের ঠিকাদারের ৫ শ্রমিক ও স্থানীয় একজনসহ ছয় জন দগ্ধ হয়। বর্তমানে পাঁচ জন চিকিৎসাধীন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম