নিজের গায়ে আগুন দেওয়া যুবকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২২, ১৪:০৮আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১৪:০৮

সংসারে অশান্তিতে ‘হতাশাগ্রস্ত হয়ে’ রাজধানীর হাজারীবাগে নিজের গায়ে আগুন দিয়ে দগ্ধ এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত শ্যামল চন্দ্র বর্মন (৩৩) দিনমজুর ছিলেন।

শনিবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

হাজারীবাগ উপ পরিদর্শক (এসআই) শেখ সজীব বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

মৃতের স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, গত শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় দিকে বউবাজার এলাকায় পারিবারিক কলহ থেকে হতাশাগ্রস্ত হয়ে মানুষিকভাবে বিপর্যস্ত হয়ে নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দগ্ধ হয়। 

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার স্ত্রীর নাম রত্না, এক মেয়ে ও দুই ছেলের জনক ছিলেন শ্যামল চন্দ্র বর্মন।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম