দৈনিক ঢাকা প্রতিদিনের ডিক্লারেশন বাতিলের আদেশ স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৮:০১আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:০১

ঢাকার জেলা প্রশাসক কর্তৃক দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার ডিক্লারেশন বাতিলের আদেশ ২ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১৭ অক্টোবর) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাভোকেট শাহ মঞ্জুরুল হক ও ব্যারিস্টার হারুনুর রশিদ খান।

পরে শাহ মঞ্জুরুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকাটির সার্কুলেশন বেশি হওয়ায় সেটি ধারণক্ষমতা সম্পন্ন ভিন্ন আরেকটি ছাপাখানা থেকে বের করা হতো। ছাপাখানা পরিবর্তনের বিষয়ে আমাদের পক্ষ থেকে একটি আবেদনও করা হয়েছিলো, যা এখনও নিষ্পত্তি করা হয়নি। এমতাবস্থায় ছাপাখানা পরিবর্তন হওয়ায় পত্রিকার সার্কুলেশন বাতিলের আদেশ দেন ঢাকার জেলা প্রশাসক।’

পরে ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন পত্রিকাটির সম্পাদক মনজুরুল বারী নয়ন। সেই রিটের শুনানি নিয়ে আদেশ দিলেন হাইকোর্ট।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক