সাংবাদিক শাকিল হাসানকে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার রায় কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২২, ১৮:৩৫আপডেট : ১৭ অক্টোবর ২০২২, ১৮:৩৫

যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলমকে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলার রায় মঙ্গলবার ( ১৮ অক্টোবর) ঘোষণা করা হবে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত এ রায় ঘোষণা করবেন।

এর আগে,গত ২০ সেপ্টেম্বর রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু এ দিন রায় প্রস্তুত না হওয়ায় পরবর্তী তারিখ ১৮ অক্টোবর দিন ধার্য করেন আদালত।

এর আগে, গত ৭ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) রেজাউল করিম চৌধুরীর আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুনানি শেষে রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেন। বাদী পক্ষের আইনজীবী এখলাছ উদ্দিন ভুঁইয়া যুক্তিতর্ক উপস্থাপন শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, দুই সাংবাদিকের ওপর হামলার সময় ক্যামেরায় ধারণ করা চার মিনিটের ফুটেজ আদালতে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে, আসামি রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে অন্যান্যরা হামলা করছে। এই আসামিদের শনাক্ত করে ছবিও আদালতে দাখিল করা হয়েছে। যাতে সন্দেহাতীতভাবে প্রমাণ হয় রহিম, জব্বার, জাকিরের নেতৃত্বে শাকিল ও শাহিনকে মারধর করে ও পরে শাকিলকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা চেষ্টা করে।

অপরদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু যুক্তিতর্ক শুনানিতে বলেন, দুই সাংবাদিক চাঁদা চাইতে গেলে ব্যবসায়ী নেতারা তাদের মারধর করে। কিন্তু কোনও ব্যবসায়ী নেতাকে আসামিপক্ষ সাফাই সাক্ষী হিসেবে আদালতে উপস্থাপন করেনি।

ভুক্তভোগী সাংবাদিক শাকিল হাসান বলেন, দায়িত্বরত সাংবাদিকের ওপর হামলার অর্থ শুধু ব্যক্তিগতভাবে কাউকে আক্রান্ত করা নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা। এ হামলার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা এবং নিরাপত্তা আক্রান্ত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে মামলাটি চালাচ্ছি, কারণ আমি প্রমাণ করতে চাই সাংবাদিকের ওপর হামলা হলে বিচার হয়। এর আগে সাগর-রুনি হত্যাকাণ্ডসহ অসংখ্য সাংবাদিক নিপীড়নের ঘটনায় আমরা কোনও বিচার হতে দেখিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের ৬ নভেম্বর রাজধানীর চকবাজারে দেবীদাস লেনে অবৈধ পলিথিন ব্যাগ তৈরির অবৈধ কারখানা নিয়ে প্রতিবেদন তৈরি করতে গিয়ে হামলার শিকার হন যমুনার সিনিয়র রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরা পারসন শাহীন আলম। হামলা থেকে বাঁচতে তারা একটি মুদি দোকানে আশ্রয় নিলে হামলাকারীরা শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় লোকজন বাধায় দেওয়ায় প্রাণে বেঁচে যান শাকিল।

এ ঘটনায় শাকিল হাসান বাদী হয়ে চকবাজার থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। দুই আসামি গ্রেফতার হলেও পরে জামিনে বেরিয়ে যান তারা।

/টিএইচ/এফএস/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক