গাজীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণ: আরেকজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১২:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১২:২৩

গাজীপুরে ফিলিং স্টেশনের সিলিন্ডার বহনকারী কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ‍দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন জনে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল পৌনে ৭টায় চিকিৎসাধীন অবস্থায় আল আমিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তার শরীরে ৫০ শতাংশই পুড়ে গিয়েছিল।

এ দুর্ঘটনায় দগ্ধ হয়ে আরও দুই জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে ৬টায় মারা যান পারভেজ (৩১) নামে এক যুবক। তার শরীরে ৮৬ শতাংশ পুড়ে গিয়েছিল। আর গত শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিঠু মিয়া (২৬) আরেকজন। তার শরীরের শতভাগই দগ্ধ হয়েছিল। 

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, আল আমিনের মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এআইবি/আরটি/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম