বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কারাবন্দির মৃত্যু হয়েছে। তার নাম দীন মোহাম্মদ (৫৩)।
ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ)-এর হেফাজতে সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই বন্দির নম্বর-৮৬১০/এ। গত ২৯ সেপ্টেম্বর তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
দীন মোহাম্মদ চট্টগ্রাম জেলার কর্ণফুলী উপজেলার উত্তর বন্দর কুট্টপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, দীন মোহাম্মদের বিরুদ্ধে কর্ণফুলী থানায় অস্ত্র মামলাসহ দুইটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার মৃত্যুদণ্ডের সাজা হয়।
ময়নাতদন্তের জন্য দীন মোহাম্মদের মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান শাহবাগ থানার উপ-পরিদর্শক মাঈনুল ইসলাম।









