সরকার বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (১৯ অক্টোবর) এ সংক্রান্ত আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
উল্লেখ্য, এর আগে গুল শাহানা ঊর্মি বাংলাদেশ বেতার, ঢাকার জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেলে সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা।









