৬ দফা দাবিতে ডিএসসিসির পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচি কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ১৯:১৯আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ১৯:২৬

ছয় দফা দাবিতে আগামী কাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও  বিক্ষোভ কর্মসূচি পালন করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরিচ্ছন্নতাকর্মীরা।

বুধবার (১৯ অক্টোবর) পরিচ্ছন্নতাকর্মীদের সংগঠন স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১০টায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব ওয়ার্ড কর্মরত পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করবেন। স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ধীরেশ চন্দ্র দাস এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচ্ছন্নতাকর্মীদের পক্ষ থেকে ৬ দফা  দাবি তুলে ধরবেন।

তাদের ৬ দফা দাবি হচ্ছে— ১. ১০ জুন ১৯৯২ তারিখের জারিকৃত ৯৭৯ আদেশ পূর্ণবহাল করতে হবে। ২. পরিচ্ছন্নতাকর্মীদের অবসরে যাওয়ার সঙ্গে সঙ্গে পোষ্য কোটায় চাকরি এবং অবসরে যাওয়া কর্মীকে এককালীন ১০ লাখ টাকা দিতে হবে। ৩. কর্মরত অবস্থায় কোনও কর্মী মৃত্যুবরণ করলে সরকারি বিধি মোতাবেক ৮ লাখ টাকা দিতে হবে। ৪. ঠিকাভিত্তিক পরিচ্ছন্নতাকর্মীদের বাসস্থান নিশ্চিত করতে হবে এবং স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়াকার্স ইউনিয়নের নেতাদের ও অন্যান্য পরিচ্ছন্নতাকর্মীকে অন্যায়ভাবে কর্মচ্যূত আদেশ বাতিলপূর্বক পুনর্বহাল করতে হবে। ৫. কয়েকশ’ বছর ধরে বসবাসকারী কোনও পরিবারকে বাসস্থানের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। ৬. পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে  প্রধানমন্ত্রীর ঘোষণার পূর্ণ বাস্তবায়ন চাই।

স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ক্রীড়া সম্পাদক মো. আলাউদ্দিন বলেন,  ‘৫৯ বছর পূর্ণ হওয়ায় আমাদের অনেকের চাকরি চলে গেছে।  প্রধানমন্ত্রীর ঘোষণা  ছিল— কর্মীরা অবসরে গেলে পোষ্যরা চাকরি পাবে। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস তা বাস্তবায়ন করছেন না। তাই আমরা আগামীকাল সকাল ১০টায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করবো।’

তিনি জানান,  তাদের সংগঠনে ৫ হাজারের বেশি সদস্য রয়েছেন।

 

/আরএইচ/এপিএইচ/
সম্পর্কিত
‘নিবন্ধন-লাইসেন্সের আওতায় আসবে রাজধানীর রিকশা-অটোরিকশা’
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম