প্রশিক্ষণের বিষয়ে বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে আলোচনা আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২২, ২০:৫৯আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২১:১৬

সক্ষমতা ও প্রশিক্ষণের বিষয়ে বিভিন্ন দেশের পুলিশ প্রধানের সঙ্গে বাংলাদেশ পুলিশ প্রধানের আলোচনা হয়েছে। ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত ইন্টারপোল সম্মেলনের সময় আলোচনায় বিষয়টি গুরুত্ব পায়। পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশের পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারত, নেপাল, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত এবং মাইক্রোনেশিয়ার পুলিশ প্রধান ও প্রতিনিধিদের সাথে দ্বি-পক্ষীয় সভায় মিলিত হয়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করেছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোলের ৯০তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর।

আইজিপি সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ১৮ অক্টোবর নয়াদিল্লিতে চার দিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করেন। সম্মেলনে ইন্টারপোলের প্রেসিডেন্টসহ সংস্থাটির সদস্যভুক্ত ১৯৫টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

/আরটি/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম