বিমানবন্দর থেকে কমলাপুর 

ভূগর্ভস্থ মেট্রোরেল প্রকল্পের কাজের তত্ত্বাবধানে থাকবে নিপ্পন কোয়ি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৩ অক্টোবর ২০২২, ১৪:০২আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৪:০২

দেশের প্রথম ভূগর্ভস্থ মেট্রোরেল বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুন বাজার থেকে পূর্বাচল লাইনের নির্মাণ কাজের তদারকির দায়িত্ব পেয়েছে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেড। এর সঙ্গে থাকবে দেশি-বিদেশি আরও সাতটি কোম্পানি।

রবিবার (২৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে ঢাকা ম্যাস ট্রান্সজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জাপানের কোম্পানিটির সঙ্গে চুক্তি সই হয়। ডিএমটিসিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিকী ও নিপ্পন কোয়ির পক্ষে নাও কি কুদো চুক্তিতে স্বাক্ষর করেন। 

চুক্তি অনুযায়ী এমআরটি-১ প্রকল্পের তদারকি সেবার জন্য ডিএমটিসিএল কোম্পানিটি ১ হাজার ৫১৭ কোটি ২৪ লাখ টাকা পাবে। এরমধ্যে জাইকা অর্থায়ন করছে ১ হাজার ১২৩ কোটি টাকা ও বাংলাদেশ সরকার অর্থায়ন করছে ৩৯৩ কোটি ৩৬ লাখ টাকা। প্রকল্পের কাজ ২০২৬ সালে শেষ করার পরিকল্পনা আছে সরকারের। 

অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, 'আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরা থেকে আগারগাঁও এমআরটি লাইন-৬ এর প্রথম অংশের মেট্রোরেলের কাজ উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ মেট্রোরেলের উদ্বোধনের অপেক্ষায় আছে। এমআরটি লাইন-৬ বাকিটা আগামী বছর ডিসেম্বরে উদ্বোধন হবে।’

২০৩০ সালে ছয়টি এমআরটি লাইন দৃশ্যমান করা হবে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় জাপানের অবদান ও অর্থায়ন বাংলাদেশকে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সোনালি সুযোগ করে দিয়েছে। এজন্য জাপানকে ধন্যবাদ।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য রওশন আরা মান্নান সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী ও জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি উপস্থিত ছিলেন।

/আরএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
এবার ঈদের দিন কী মেট্রোরেল চলবে
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম