দুদকের মামলায় তারেকের পিএস অপুর বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২২, ১৯:৪৭আপডেট : ২৩ অক্টোবর ২০২২, ১৯:৪৭

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী (পিএস) মিয়া নুরউদ্দিন আহমেদ অপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর ফলে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।

রবিবার (২৩ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন।

এদিন সকালে অপুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে অপু নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারক চান।

২০২০ সালের ১ জানুয়ারি অপুকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। অপু জেলে থাকায় তার আইনজীবী ১৯ জানুয়ারি ১৫ দিন সময় চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে দুদক তাকে ২৯ জানুয়ারি পর্যন্ত সময় দেয়। বর্ধিত কার্যদিবসের মধ্যে হিসাব বিবরণী দাখিল না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দুদকের উপ-পরিচালক দেওয়ান সফিউদ্দিন আহমেদ মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে দুদকের আরেক সহকারী পরিচালক রুহুল আমিন গত বছরের ৩০ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম