‘সিত্রাং’ মোকাবিলায় পুলিশ সদর দফতরে কন্ট্রোল রুম স্থাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ২১:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২১:০২

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ মোকাবিলায় সতর্ক থাকার জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকালে পুলিশ সদর দফতরে থেকে সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশের কমিশনার, বিশেষায়িত নৌপুলিশ, হাইওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ এবং উপকূলবর্তী জেলার পুলিশ সুপারদের সঙ্গে এক ভার্চুয়াল সভায় আইজিপি এ নির্দেশ দেন।

স্থানীয় প্রশাসন এবং অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দুর্যোগপূর্ণ এলাকার জনগণকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়ার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

আইজিপি বলেন, ‘দুর্যোগকালে আশ্রয়কেন্দ্র, গুরুত্বপূর্ণ অফিস ও স্থাপনাগুলোর প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ঘূর্ণিঝড় পরবর্তী সময়ে উদ্ধারকারী দল, অ্যাম্বুলেন্স, জরুরি ওষুধ, ত্রাণ সামগ্রী ইত্যাদি দ্রুত গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি বলেন, ‘ঘূর্ণিঝড়ের কবল থেকে নিজেদের জীবন, পুলিশের স্থাপনা, অস্ত্র-গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জাম রক্ষা করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল রক্ষাসহ তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি জানান, ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য পুলিশ হেডকোয়ার্টার্সে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে।

ঘুর্ণিঝড়ের আভাস পেয়ে পুলিশের উদ্যোগে ইতোমধ্যে উপকূলবর্তী এলাকার জনসাধারণকে অশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্যদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে মাইকিং অব্যাহত রয়েছে।

সভায় পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অতিরিক্ত আইজিপি কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি  আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি মাজহারুল ইসলাম এবং ট্যুরিস্ট পুলিশপ্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হাবিবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

/আরটি/এপিএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী