বাংলাদেশ-ভিয়েতনাম সরাসরি চার্টার্ড ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৩:০৩আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৩:০৩

বাংলাদেশের সঙ্গে ভিয়েতনামের সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেড। ভিয়েতনামের ভিয়েত জেট এয়ার চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও, যাত্রী চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর হবে। হ্যানয়-ঢাকা-হ্যানয় রুটে ফ্লাইট পরিচালনা করতে ভিয়েতনামের ট্যুর অপারেটর ভিক্টোরিয়া ট্যুরের সঙ্গে চুক্তি করেছে ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেড।

সোমবার রাতে রাজধানীর একটি হোটেলে অনাড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এসব তথ্য জানান ভিক্টোরিয়া ট্যুরের এ-দেশীয় অংশীদার প্রতিষ্ঠান ইনোগ্লোব ট্রাভেল ও ট্যুরস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাসলিম আমিন শোভন।

তিনি বলেন, চার্টার্ড ফ্লাইট দিয়ে কার্যক্রম শুরু হলেও, যাত্রী চাহিদার ভিত্তিতে পর্যায়ক্রমে নিয়মিত ফ্লাইট শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের পর্যটকদের জন্য সাশ্রয়ী খরচে ভিসা প্রসেসিংসহ নানা ধরনের ভ্রমণ প্যাকেজও দেবে ভিক্টোরিয়া ট্যুর। বাংলাদেশ থেকে ভিয়েতনাম যাওয়া আসায় তৃতীয় দেশ হয়ে যেতে হয়, তাই সময় ও খরচ দুটোই অনেক বেশি লাগছে। সরাসরি ফ্লাইট চালু হলে সব দিক থেকেই সাশ্রয়ী হবে।

অনুষ্ঠানের ভিক্টোরিয়া ট্যুর ভিয়েতনামের ব্যবস্থাপনা পরিচালক নোং ভ্যান চিয়েন ভিক্টর বলেন , বাংলাদেশ ও ভিয়েতনাম দুই দেশই স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে গেছে। আকাশপথে সরাসরি যোগাযোগ প্রতিষ্ঠার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

বাংলাদেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে ভিক্টর বলেন, এ দেশের প্রকৃতি, সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য ও বন্ধুসুলভ আতিথিয়েতা পর্যটনশিল্পের বড় সম্পদ। ভবিষ্যতে দুই দেশের সহযোগিতার ক্ষেত্র প্রসারে পর্যটন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি মত দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য ও টোয়াবের সাবেক সভাপতি মো. রাফিউজ্জামান, আটাবে'র সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরেফ, সায়মন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও আটাবের সহ -সভাপতি আফসিয়া জান্নাত সালেহসহ দেশের শীর্ষস্থানীয় পর্যটন উদ্যোক্তা ও পেশাজীবীরা।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
৫০ শতাংশ ছাড়েও পর্যটক কম, চায়ের দেশ কী আকর্ষণ হারাচ্ছে
চট্টগ্রামে ঈদের তৃতীয় দিনে দর্শনার্থীদের পদচারণায় মুখর পর্যটনকেন্দ্রগুলো
ঈদের ছুটিতে চাঁদপুরের তিন নদীর মোহনায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম