নিহত ইন্সপেক্টর সফিউল্লাহর পরিবার পেলো ৪০ লাখ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ অক্টোবর ২০২২, ২০:৪৫আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ২০:৪৫

সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহর পরিবারকে ৪০ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) ডিএমপি সদর দফতরে ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহা. শফিকুল ইসলাম নিহত সফিউল্লাহর স্ত্রী ও সন্তানদের কাছে এ টাকা হস্তান্তর করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানানো হয়, গত বছরের ১৩ ডিসেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তুরাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সফিউল্লাহ মৃত্যুবরণ করেন।

তার মৃত্যুতে ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন সদস্য কর্তৃক স্বেচ্ছায় প্রদত্ত ৩৫ লাখ টাকা এবং তার ব্যক্তিগত রেখে যাওয়া ৫ লাখ টাকাসহ সর্বমোট ৪০ লাখ টাকা তার পরিবারের ব্যয়ভার ও সন্তানদের পড়ালেখার উদ্দেশ্যে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তার স্ত্রীর নামে এফডিআর করা হয়।

নিহত মোহাম্মদ সফিউল্লাহ (জুয়েল) নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পুরিন্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে।

/এএইচ/এমএস/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম