আবু রুশদ সাহিত্য পুরস্কার প্রদান ২৯ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৭:০৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৭:০৪

বিশিষ্ট সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক ও ওয়াসি আহমেদ পাচ্ছেন আবু রুশদ সাহিত্য পুরস্কার-২১। সেই সঙ্গে উদীয়মান লেখক শাখায় আবু রুশদ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি-২১ পাচ্ছেন পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফ।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আবু রুশদ স্মৃতি পর্ষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৯ অক্টোবর বেলা ১১টায় ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশ চন্দ্র দত্ত স্মৃতি মিলন কেন্দ্রে এ পুরস্কার হস্তান্তর করা হবে।

শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক আবু রুশদ স্মরণে আবু রুশদ সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয়েছে। বিশিষ্ট সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হককে ‘চোখ’ এবং ওয়াসি আহমেদকে ‘বরফকল’ উপন্যাসের জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। এছাড়া পাপড়ি রহমান ও মাহমুদ আখতার শরীফকে যথাক্রমে তাদের উপন্যাস ‘নদীধারা আবাসিক এলাকা’ ও ‘মানুষ হবার কাল্পনিক গল্প’ সৃজনশীল সাহিত্য স্বীকৃতি দেওয়া হবে।

আবু রুশদ সাহিত্য পুরস্কারের বিজয়ীরা পাবেন ৫০ হাজার টাকা ও একটি সনদ। প্রতিশ্রুতিশীল লেখক শাখায় স্বীকৃতিপ্রাপ্তদের প্রদান করা হবে একটি সনদ ও একটি ক্রেস্ট। বিজয়ীদের হাতে টাকা ও সনদ তুলে দেবেন সাবেক অর্থমন্ত্রী এম সাইদুজ্জামান ও ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।

/এমআরএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম