‘সুস্থ সমাজ গঠনে অপ্রয়োজনীয় শব্দ করা বন্ধ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৮:৪৪আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:৪৪

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সুস্থ ও সভ্য সমাজ গঠনে অযথা হর্ন বাজানো বা অপ্রয়োজনীয় শব্দ সৃষ্টি করা বন্ধ করতে হবে। মাত্রাতিরিক্ত শব্দ মানসিক ক্লান্তি ও অবসাদ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্নায়ুবিক সমস্যা, অমনোযোগিতা, স্মৃতিশক্তি হ্রাস এবং বধিরতাসহ প্রায় ৩০ ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে। শব্দদূষণের কারণে শিশু মানসিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়তে পারে। এজন্য হাইড্রলিক হর্নের ব্যবহার বন্ধসহ সকল ক্ষেত্রে অযথা শব্দ সৃষ্টি করা থেকে বিরত থাকতে হবে।

শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (অক্টোবর) সিলেটে জেলা পরিষদ অডিটোরিয়ামে পরিবেশ অধিদফতর আয়োজিত পেশাজীবী, পরিবহন চালক ও শ্রমিকদের সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রী বলেন, শব্দদূষণের সকল উৎসই আমরা সম্মিলিতভাবে নিয়ন্ত্রণ করতে পারি। সরকারের পক্ষ থেকে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আইনের প্রয়োগ করা হচ্ছে, প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।  কিন্তু মামলা দিয়ে, শাস্তি দিয়ে এ সমস্যার স্থায়ী সমাধান হবে না। এক্ষেত্রে, গাড়িতে সঠিক মাত্রার হর্ন লাগাতে হবে, গাড়িচালককে অযথা হর্ন বাজানো বন্ধ করতে হবে, গাড়ির মালিককে গাড়িচালককে অযথা হর্ন বাজাতে নিষেধ করতে হবে, সকল যানবাহনকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। পথচারীগণ যথানিয়মে রাস্তা পারাপার করলে হর্ন বাজানোর প্রয়োজনীয়তা কমে যাব।

মন্ত্রী বলেন, নির্মাণ কাজে নিয়ম মেনে ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে এ ক্ষেত্রে শব্দদূষণ কমে আসবে, সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠানে উচ্চ শব্দের মাইক ব্যবহার বর্জন করা যেতে পারে। অর্থাৎ সচেতন ও নিয়ন্ত্রিত আচরণই শব্দদূষণের সকল অনাকাঙ্ক্ষিত পরিণতি থেকে আমাদের মুক্তি দিতে পারে। কর্মশালায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী দণ্ড ও জরিমানা এবং ভুক্তভোগীরা থানায় টেলিফোন, মৌখিক, লিখিত অভিযোগ কীভাবে করতে পারবেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন রীনা, জেলা প্রশাসক মো. মজিবর রহমান এবং পরিবেশ অধিদফতরের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন। মূল প্রবন্ধ ও প্রকল্প সংশ্লিষ্ট তথ্যচিত্র উপস্থাপন করেন অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদার।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের