উদীচী’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী শনিবার

মঞ্চে আসছে নতুন গীতি-কাব্য-নাট্যালেখ্য ‘ধর ধর, চোর চোর’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৫:৪৮আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৫:৪৮

লড়াই-সংগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী উদযাপন করতে যাচ্ছে ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘শোষণের বেড়াজালে মানুষের প্রাণ, মুক্তির মিছিলে লড়াইয়ের গান’ স্লোগানে শনিবার (২৯ অক্টোবর) বর্ণাঢ্য অনুষ্ঠানমালা আয়োজন করেছে সংগঠনটি।

এদিন বিকাল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠান হবে। এছাড়া দেশে ও বিদেশে উদীচীর তিন শতাধিক শাখায় আলোচনা, গান, নাচ, আবৃত্তি, নাটকসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই একটি সাম্যবাদী অসাম্প্রদায়িক শোষণমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করে আসছে উদীচী। প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন ৭টি ভিন্ন ক্ষেত্রের সাত জন কীর্তিমান ব্যক্তিত্ব।

তারা হলেন— উদীচীর অন্যতম প্রতিষ্ঠাতা গোলাম মোহাম্মদ ইদু, প্রতিষ্ঠাকালীন সংগঠক ও বিশিষ্ট প্রাবন্ধিক আখতার হুসেন, মুক্তিযোদ্ধা ও প্রবীণ কমিউনিস্ট নেত্রী লীনা চক্রবর্তী, নারী ফুটবল দল গড়ে তোলার সঙ্গে সম্পৃক্ত মালা রানী সরকার, পাটকল বন্ধ নিয়ে আন্দোলনের অন্যতম সংগঠক মোহাম্মদ নওশের আলী, চা-শ্রমিকদের আন্দোলনের অন্যতম সংগঠক সন্ধ্যা ভৌমিক এবং টিপ পড়ায় নিগ্রহের শিকার হওয়া শিক্ষক লতা সমাদ্দার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। স্বাগত বক্তব্য রাখবে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। প্রথম পর্ব সঞ্চালনা করবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ইকবালুল হক খান ।

উদ্বোধনী আলোচনা পর্বের পর শুরু হবে সাংস্কৃতিক পরিবেশনা পর্ব। এ পর্বের শুরুতেই পরিবেশিত হবে উদীচী কেন্দ্রীয় সংসদের শিল্পীদের পরিবেশনায় দুর্নীতিবিরোধী গীতি-কাব্য-নাট্যালেখ্য ‘ধর ধর, চোর চোর’। উদীচীর সহ-সভাপতি মাহমুদ সেলিমের রচনা এবং সুরারোপ করা এ গীতি-কাব্য-নাট্যালেখ্যটি নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। এই গীতি-কাব্য নাট্যালেখ্যে বর্তমান সময়ের বাংলাদেশে মহামারি রূপ নেওয়া দুর্নীতির নানা রূপ তুলে ধরার পাশাপাশি এ থেকে পরিত্রাণের উপায় খোঁজার চেষ্টা করা হয়েছে।

গীতি-কাব্য-নাট্যালেখ্য ছাড়াও এ পর্বে মুকাভিনয় পরিবেশন করবেন নিরব নিথর, একক সংগীত পরিবেশনায় থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম ও হাবিবুল আলম, সুরাইয়া পারভীন, অবিনাশ বাউল এবং জাকির হোসেন। আবৃত্তি পরিবেশন করবেন উদীচীর সহ-সভাপতি বেলায়েত হোসেন, নায়লা তারাহুম কাকলী এবং পশ্চিমবঙ্গের বাচিক শিল্পী শম্পা দাস, দলীয় নৃত্য পরিবেশন করবে ভাবনা।

এছাড়া উদীচীর  নাটক বিভাগের পরিবেশনায় থাকবে সাম্প্রদায়িকতাবিরোধী পথনাটক ‘অজ্ঞাতনামা’। নাটকটি রচনা করেছেন উদীচীর সাবেক সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী এবং নির্দেশনা দিয়েছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি প্রবীর সরদার। শেষাংশে প্রদর্শিত হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল পল্লী উচ্ছেদের ঘটনার ওপর ভিত্তি করে উদীচী কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক প্রদীপ ঘোষ নির্মিত প্রামাণ্যচিত্র ‘ভূমিহীন ভূমিপুত্র’। এ পর্বটি সঞ্চালনা করবেন উদীচী কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য কংকন নাগ এবং হালিমা পাপন।

অনুষ্ঠানমালায় উপস্থিত থাকবেন দীর্ঘ পাঁচ দশকের পথ পরিক্রমার নানা পর্বে যাদের শ্রম-ঘাম ও সৃজনশীল অবদানে উদীচী বন্ধ হয়েছে, যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ অবদানে উদীচীর পথচলা মসৃণ হয়েছে, এত বছর ধরে উদীচীর সঙ্গে সম্পৃক্ত থাকা সেসব গুণীজন এবং সর্বস্তরের শিল্পী-কর্মী শুভানুধ্যায়ীরা।

/এমআরএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম