রাজধানীতে দুই ‘মাদক কারবারি’ গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২২, ১৯:৩০আপডেট : ২৮ অক্টোবর ২০২২, ১৯:৩০

রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। সংস্থাটি বলছে, গ্রেফতার ব্যক্তিরা মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) খিলক্ষেত তেঁতুলতলা মসজিদ এলাকায় অভিযান চালানো হয়। শুক্রবার (২৮ অক্টোবার) সন্ধ্যায় গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু এই তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- মো. গিয়াস উদ্দিন ও মো. ইসমাইল হোসেন। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু জানান, খিলক্ষেত তেঁতুলতলা মসজিদ এলাকায় দুই জন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে বলে জানতে পারি। পরে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে বলে জানান এই কর্মকর্তা। তাদের বিরুদ্ধে রাজধানীর খিলক্ষেত থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

/এএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম